২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী পদে ব্রাউনকে সমর্থন দিলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে রোববার অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনকে সমর্থন দিয়ে মাসব্যাপী জল্পনা-কল্পনার অবসান ঘটালেন স্বরাষ্ট্রমন্ত্রী জন রেইড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ব্রাউনকে সমর্থন দিয়ে রেইড বলেন, তিনি জুনেই ক্ষমতা ছেড়ে দিচ্ছেন।

এদিকে, ১০ বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আগামী সপ্তাহেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দিনক্ষণ ঘোষণী করবেন বলে মনে করা হচ্ছে। তার পদত্যাগের পর শ্রমিক পার্টির নেতৃত্ব হস্তান্তর নিয়ে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং এই প্রতিযোগিতায় ব্রাউন অনায়াসেই জিতবেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটেনের প্রভাবশালী রাজনীতিবিদ জন রেইড রোববার ব্রাউনকে সমর্থন দেয়ার আগ পর্যন্ত ধারণা করা হচ্ছিল, তিনি শীর্ষ ওই পদের জন্য ব্রাউনের প্রবল প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন। কিন্তু ব্রাউনকে সমর্থন দিয়ে শিগগিরিই বিদায় নেয়ার ঘোষণা দিয়ে রেইড সেই সম্ভাবনা দূর করলেন।

এ প্রসঙ্গে রেইড বিবিসি টেলিভিশনের ‘পলিটিক্যাল শো’ অনুষ্ঠানে বলেন, “আমি নেতৃত্বদানের পদের জন্য প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বরং গর্ডন ব্রাউনকে ভোট দেব।”