২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লা খনি বিস্ফোরণে ১৫ জন নিহত

চীনের উত্তরাঞ্চলের সানজি প্রদেশে শনিবার একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ১৫ জন। বার্তা সংস্থা সিনহুয়া রোববার এ খবর জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2007, 01:50 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিস্ফোরণের সময় ১২৫ জন শ্রমিক মাটির নিচে খনিতে কাজ করছিল। তাদের মধ্যে ৯৫ জন সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসতে পেরেছিল।

উদ্ধারকারীরা হতাহতদের বাইরে বের করে আনার চেষ্টা চালাচ্ছে। খনির ভেতরে আরও অনেকে আটকে থাকতে পারে বরে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে খনির ভেতরে মাত্রাতিরিক্ত মিথেন গ্যাস জমা হয়ে এ ধরণের বিস্ফোরণ ঘটে থাকে।

চীনে এ ধরনের খনি দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। গত বছর দেশটিতে বিভিন্ন খনি দুর্ঘটনায় মোট ৪,৭৪৬ জন প্রাণ হারান।