২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের ইরাক বিলই যুক্তরাষ্ট্রের পরাজয়ের প্রমাণ: জাওয়াহিরি

আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি বলেছেন ইরাক থেকে সেনা প্রত্যাহরের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিলই ওয়াশিংটনের পরাজয়ের প্রমাণ। শনিবার ওয়েব সাইটে প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে জাওয়াহিরি একথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

জাওয়াহিরি বলেন, “এই বিলটি আমেরিকানদের ব্যর্থতা ও হতাশার প্রতিফলন।” তিনি আরও বলেন, “ কিন্তু এ বিলের কারণে আমেরিকান সেনাদের ধ্বংস করে দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি আমরা। অথচ তাদেরকে এক ঐতিহাসিক ফাঁদে আটকে ফেলেছিলাম আমরা।”

আল কায়েদাসহ অন্য ইসলামপন্থীরা ব্যবহার করে এমন একটি ওয়েব সাইটে ভিডিওটি প্রকাশ করা হয়। তবে কবে কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানানো হয়নি।

জওয়াহিরি বলেন, “ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমেরিকানরা যেন ২ লাখ কিংবা ৩ লাখ সেনাকে হারানোর পরই কেবল এখান থেকে বেরোতে পারে। যাতে করে ওয়াশিংটন ও ইউরোপের রক্ত পিপাসুদের আমরা একটি অবিস্মরণীয় শিক্ষা দিতে পারি। যা তাদেরকে নিজেদের সমগ্র নৈতিক ও আদর্শিক ব্যবস্থা পর্যালোচনা করার তাগিদ দেবে।”

মিশরীয় বংশোদ্ভুত এ আল কায়েদা নেতা ইরাকের গোষ্ঠী দাঙ্গা ও সহিংসতার জন্য সুন্নি মুসলিম জঙ্গিদের দায় অস্বীকার করে বলেন, দেশটির শিয়া নেতৃত্বাধীন সরকারই এসব সহিংসতার জন্য দায়ী।

যুক্তরাষ্ট্র সমর্থিত বাগদাদের নিরাপত্তা পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা দেখা যা”েচ্ছ প্রেসিডেন্ট বুশের এমন মন্তব্যের জন্য বুশকে উপহাস করেন জাওয়াহিরি। তিনি বলেন “সাফল্য শুধু তার পকেট আর হ্যালিবার্টন কোম্পানির জন্য।”

আফ্রিকান বংশোদ্ভুত আমেরিকানদের ইরাক ও আফগানিস্তানে যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে জাওয়াহিরি বলেন, আমেরিকা শুধু তাদের পূর্বপুরুষ আফ্রিকান দাসদের ওপর নির্যাতন চালানোর শিকল আর চাবুকের চেহারা বদলেছে মাত্র।

এর আগে মার্চের ১১ তারিখে জাওয়াহিরির সর্বশেষ ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। সেসময় সৌদি মধ্যস্থতায় হামাস ফাতাহ শান্তি চুক্তির নিন্দা জানিয়েছিলেন তিনি।