২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয়দফা ভোট গ্রহণ শুরু হয়েছে রোববার সকালে। মূল ভূখণ্ডের বাইরের ফরাসী ভোটাররা ভোট দেন একদিন আগে শনিবার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

নির্বাচনে হাঙ্গেরিয়ান বংশোদ্ভুত ডানপন্থী নিকোলাস সারকোজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজতন্ত্রী সেগোলেন রয়েল। সারকোজি জয়ী হলে তিনি হবেন ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট যিনি কোনো অভিবাসীর সন্তান। রয়েল জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।

তবে দ্বিতীয় দফা ভোটের আগে সর্বশেষ জনমত জরিপে শুক্রবার দেখা গেছে, ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোজি সমাজতন্ত্রী সেগোলেন রয়েলের চেয়ে এগিয়ে আছেন।

ল্য ফিগারোর জন্য করা “টিএনএস সফ্রেস” এর এই জরিপে দেখা গেছে, সারকোজি জনসমর্থনের দিক দিয়ে আগের চেয়ে শতকরা ২ দশমিক ৫ ভাগ বেশি পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন। এই পয়েন্ট রয়েলের চেয়ে শতকরা ৪৫ দশমিক ৫ ভাগ বেশি। আর অন্যদিকে রয়েলের জনসমর্থন আগের তুলনায় কমেছে ২ দশমিক ৫ শতাংশ।

এদিকে, নির্বাচনে ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী নিকোলাস সারকোজি জয়ী হলে দেশ সহিংসতা-বর্বরতার ঝুঁকির মুখে পড়বে বলে সমাজতন্ত্রী প্রার্থী সেগোনেল রয়েল যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার তীব্র সমালোচনা করেছেন সারকোজি।

ফরাসী দৈনিক ল্য পেরিসিয়েকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “ এ ধরণের যুদ্ধংদেহী ভাষায় আক্রমণ করা মৌলিক গণতন্ত্রের পরিপন্থী।”

তিনি বলেন, “কোনো সন্দেহ নেই যে তিনি আদর্শচ্যূত হয়েই একথা বলেছেন

ভোটারদের উদ্দেশ্যে রয়েল বলেছিলেন, “সারকোজির প্রার্থীতার ঝুঁকি সম্পর্কে জনগণকে সতর্ক করে দেয়া আমার দায়িত্ব। নির্বাচনে তার জয় হলে দেশ সহিংসতা জর্জরিত হবে।” সত্যিই সত্যিই তা হবে কিনা জিজ্ঞেস করা হলে রয়েল বলেন, “ আমি তাইই মনে করি।” এ প্রসঙ্গে তিনি ফ্রান্সে ২০০৫ সালে ফ্রান্সে দাঙ্গা পরিস্থিতির কথা উল্লেখ করেন।

ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে ফরাসী গায়ানা, মার্টিনিকের ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং গুয়াদেলোপে সহ কানাডার পূর্ব উপকূলের ফরাসী ভোটাররা শনিবার ভোট দিয়েছেন দ্বিতীয়দফা নির্বাচনে।