শ্রীলঙ্কায় বন্যায় ১১ জনের মৃত্যু, ৫০ হাজার গৃহহীন
শ্রীলঙ্কার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা ১১ তে দাঁড়িয়েছে।
বন্যায় অন্তত ৫০ হাজার মানুষ গৃহহীন হয়ে মন্দির ও বিদ্যালয়গুলোতে আশ্রয় নিয়েছে বলে কর্মকর্তারা শনিবার জানান।
বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির কারণে কলম্বো ও এর আশপাশের অনেক রাস্তাঘাট ডুবে গেলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। এর ফলে ব্যবসায়ীরা সময়মত কাজে যোগ দিতে না পারায় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। শনিবার সকালে বৃষ্টির পানি সরে যায় বলে কর্মকর্তারা জানান।
পুলিশ বিভাগের গণমাধ্যম সংক্রান্ত মুখপাত্র উপমহাপরিদর্শক জয়ন্ত বিক্রমারত্নে বলেন, “বন্যায় মৃতের সংখ্যা ১১ তে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ৫০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।”
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তারা অবশ্য জানান, গৃহহীন মানুষের সংখ্যা ৮০ হাজারে দাঁড়াতে পারে।
