ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত
পশ্চিম ভারতে শনিবার একটি রাসায়নিক কারখানায় এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।
তাছাড়া ধ্বংসস্তুপের নীচে আরও বেশ কয়েকজন চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় রাত একটায় মহারাষ্ট্র রাজ্যের নাশিক শহরের কাছে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তিনতলা কারখানা ভবনটি বিধ্বস্ত হয়ে যায়। কারখানাটিতে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত এমোনিয়াম নাইট্রেট উৎপাদন করা হতো।
পুলিশ কর্মকর্তা এসএম কাদাম বলেন, “আমরা দেহের ছিন্নভিন্ন অঙ্গ-প্রতঙ্গগুলো সরাচ্ছি এবং আশঙ্কা করছি ধ্বংসস্তুপের নীচে আরও কিছু লোক চাপা পড়ে থাকতে পারে।”
