‘পরিবর্তনের হাওয়া’ বইছে স্কটল্যান্ডের রাজনীতিতে
এডিনবার্গ পার্লামেন্ট নির্বাচনে তার দল পুনরায় নির্বাচিত হওয়ার পর স্কটল্যান্ডের রাজনীতিতে ‘পরিবর্তনের হাওয়া’ বইতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা অ্যালেক্স স্যালমন্ড।
উত্তরপূর্ব স্কটল্যান্ডে ব্রিটিশ অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনের আসনটিতে তার বিরুদ্ধে জয় পাওয়া পর স্যালমন্ড শুক্রবার এ মন্তব্য করেন। বৃহস্পতিবারের ওই নির্বাচনে শ্রমিক দলকে পিছে ফেলেছে এসএনপি।
উত্তেজনাপূর্ণ ওই নির্বাচনে স্যালমন্ড উদারপন্থী গণতন্ত্রীদের শতকরা ১০ দশমিক ৭০ ভাগ ভোট পেয়ে গর্ডনের আসনে জয়ী হন।
স্যালমন্ডের জয়ের কারণে এসএনপির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব রূপ পাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল। এ ফলাফল শ্রমিক দলের ৫০ বছরের শাসনের অবসান ঘটিয়ে স্কটিশ পার্লামেন্টে এসএনপির সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশেও বড় ভূমিকা রাখবে।
এটা হলে ২০১০ সাল নাগাদ স্কটল্যান্ডের স্বাধীনতা চেয়ে একটি গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্যালমন্ড তার নির্বাচনী ইশতেহারে। তবে দেশটির অন্য দলগুলো ইশতেহারে ৩০০ বছরের ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বন্ধন অটুট রাখার কথা উল্লেখ করেছে।
স্যালমন্ড বলেন, আমি এ ব্যাপারে নিশ্চিত যে সব আসনের ফলাফল ঘোষণার পর স্কটল্যান্ডের রাজনীতিতে ‘নতুন ধারা’ শুরু হবে। আর আমাদের সবার উচিত এটি মেনে নেওয়া।
তিনি আরও বলেন, বর্তমান রাজনীতির গতিকে ধরে রাখার জন্য প্রগতিশীল শক্তিগুলোকে মিলিতভাবে কাজ করতে হবে। এই দায়িত্ব শুধু এসএনপিরই নয়। রাজনীতির এই গতি জয়ের এবং এটা ভয়ের ঊর্ধ্বে উঠে জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা।
তবে স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী (ফার্স্ট মিনিস্টার) শ্রমিক পার্টির জ্যাক ম্যাকোনেল এসএনপির এই জয় এবং স্বাধীনতা চেয়ে একটি গণভোট আয়োজনের প্রতিশ্রুতির কারণে জাতীয় অর্থনীতিতে চরম আঘাত আনতে পারে বলে মন্তব্য করেছেন।
এদিকে, স্যালমন্ড বর্তমান নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করে বলেছেন, স্কটল্যান্ডে হাজার হাজার ভোট বাতিল হয়েছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।
