২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা ও ভুমিধসে শ্রীলংকায় ৬ জনের মৃত্যু

শ্রীলংকার উপকূলীয় অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা এবং ভুমিধসে কমপক্ষে ছয় ব্যক্তি মারা গেছেন। কর্মকর্তারা শুক্রবার একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 May 2007, 12:55 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মৃতদের মধ্যে এক নারী রাজধানী কলোম্বোতে ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে মারা যান। তার মৃতদেহ ভূগর্ভস্থ খাল দিয়ে ভেসে যায়। এছাড়া দক্ষিণাঞ্চলের বন্দর শহর গ্যালিতে ভূমিধসে মারা যান আরও দুই ব্যক্তি।

বৃষ্টির কারণে বৃহস্পতিবার কলোম্বো এবং আশপাশে অনেক রাস্তাঘাট ডুবে গেলে প্রচন্ড জানজট সৃষ্টি হয়। এর ফলে ব্যবসায়ীরা সময়মত তাদের কাজে যোগ দিতে না পারায় স্টক এক্সচেঞ্জের কার্যক্রমও দেরীতে শুরু হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তা শরথ ওয়াজেরাথনে বলেছেন,“ভারী বর্ষণের কারণে ছয়জন লোক মারা গেছে এবং আটশ ঊনসত্তর জন লোক স্থানচ্যুত হয়েছে । আরও তিন ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেলেও তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

আবহাওয়া অধিদতরের কর্মকর্তারা জানান, বৃষ্টির পানি সরে যাচ্ছে এবং তা এখন পর্যন্ত ভূমিধস-প্রবণ চা-বাগানের পাহাড়গুলোর কাছে এসে পৌঁছেনি।