২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসের মিছিলে শামিল হননি কাস্ত্রো

মে দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শ্রমিকদের মিছিলে যোগ দেননি কিউবার নেতা ফিদেল কাস্ত্রো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 May 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

দীর্ঘ রোগভোগের পর এখনো কাস্ত্রো জনসম্মুখে আসার মতো শারীরিক শক্তি ফিরে পাননি বলেই তিনি মিছিল থেকে দূরে সরে ছিলেন বলে মনে করা হচ্ছে।

তবে মিছিলে যোগ না দিলেও তিনি দেশবাসীর প্রতি মে দিবসের মিছিলকে যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভে পরিণত করার ডাক দেন। সাম্প্রতিক একটি ভিডিও ফুটেজে কাস্ত্রোকে আগের চেয়ে আনেক বেশী প্রাণবন্ত দেখা গেছে। আর তিনি খুব শিগগিরি আনুষ্ঠানিকভাবে দায়িত্বে ফিরবেন বলেও জল্পনা-কল্পনা চলছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কদিন আগে কাস্ত্রোর অনানুষ্ঠানিকভাবে দায়িত্বে ফেরার ঘোষণা দেয়ার পর তিনি মে দিবস উদযাপনী মিছিলে যোগ দেবেন বলেই ধারণা করা হচিচ্ছল। কিন্তু তা হলো না। কিউবার ইউনিয়ন নেতা সালভাদর ভ্যালেডস অবিলম্বে কাস্ত্রোর সুস্থতা কামনা করেছেন।