২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা লজ্জাজনক: এইচআরডব্লিউ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ আরেক মেয়াদে দেশের প্রেসিডেন্ট হওয়ার যে পরিকল্পনা করেছেন তা লজ্জাজনক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 May 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) মঙ্গলবার একথা বলেছে।

মুশাররফ তার পরিকল্পনার ব্যাপারে কোনো রাখঢাক না করে গত সপ্তাহে এক সাক্ষৎকারে বলেন, “পাকিস্তানের পার্লামেন্টে সামরিক বাহিনী সমর্থিত পার্টিই সংখ্যাগরিষ্ঠ। সেকারণে এই পার্লামেন্ট জাতীয় নির্বাচনের আগেই অক্টোবরের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করবে।”

মুশাররফের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এই পরিকল্পনার বদৌলতে সেনাপ্রধান হিসাবে মুশাররফের আরেক মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হবে। পাকিস্তানের বিরোধীদলগুলো মুশাররফের এই পদক্ষেপ অসাংবিধানিক আখ্যা দিয়েছে।

এদিকে, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া শাখার পরিচালক ব্র্যাড এডামস বলেছেন, “পার্লামেন্ট নির্বাচনের আগে অবৈধভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়ে মুশাররফ আরেকবার গণতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা নিলেন।”

এডামস আরও বলেন, “পাকিস্তানে প্রকৃত গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে সেখানে বৈধ পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন করা উচিত।”

পাকিস্তানের সংবিধানে জাতীয় পরিষদ, সিনেট এবং ৪ প্রাদেশিক পরিষদ মিলে প্রেসিডেন্ট নির্বাচন করার নিয়ম আছে। বিরোধীদলগুলো সতর্ক করে দিয়ে বলেছে, মুশাররফ আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে তার সরকার সুপ্রীম কোর্টের চ্যালেঞ্জের মুখে পড়বে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, প্রেসিডেন্ট পদে থেকে মুশাররফ প্রেসিডেন্টের ক্ষমতা বাাতে পাকিস্তানের সংবিধান সংশোধন করে একদিকে যেমন কোণঠাসা করেছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের, তেমনি অন্যদিকে, সরকারে সেনাবাহিনীর ভূমিকাও প্রতিষ্ঠিত করেছেন।