২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমায় নিহত ২০

ইরাকে আবারও আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 08:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

হামলাকারী দেহে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটালে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ একথা জানিয়েছে।

বাগদাদের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশের খালিস শহরে সোমবার এক শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে এই বোমা হামলা হয়। পুলিশ জানায়, শোকার্ত লোকজন শেষকৃত্য অনুষ্ঠানে জড়ো হতে শুরু করলে তাঁবুর ভেতরে বিস্ফোরণ ঘটে।