২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক প্যানেল থেকে বেরিয়ে আসতে পারে লাতিন আমেরিকার তিন দেশ

বিদেশি বিনিয়োগ এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী বিশ্বব্যাংক প্যানেল থেকে লাতিন আমেরিকার দেশ-বলিভিয়া, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার বেরিয়ে আসা উচিত। রোববার এমনই মন্তব্য করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ মিত্র মোরালেস লাতিন আমেরিকার এক সম্মেলনে বিশ্বব্যাংক প্যানেল থেকে তিন দেশকে বেরিয়ে আসার ওই প্রস্তাব দেন। তিনি বলেন, “ওয়াশিংটন ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস’ (আইসিএসআইডি) থেকে বলিভিয়া, ভেনেজুয়েলা এবং নিকারাগুয়ার বেরিয়ে আসা উচিত।”

বৈদেশিক চাপের কাছে নতি স্বীকার না করার প্রস্তাব দিয়ে মোরালেস বলেন, এতে দেশের স্বার্বভৌমত্ব ক্ষুন্ন হয়।

মোরালেস এর প্রস্তাব মানার সিদ্ধান্ত দেশগুলো আদৌ নেবে কিনা বা নিলেও তা কখন নেবে তা তাৎক্ষণিকভাবে ষ্পষ্ট জানা যায়নি।

বলিভিয়া গত বছর জ্বালানি শিল্প জাতীয়করণ করেছে। বলিভিয়ার বিরুদ্ধে কোনো কোম্পানি অবৈধ দাবি তুলছে-এরকম মনে করেন কিনা-এ প্রশ্নের জবাবে মোরালেস কোনো কোম্পানির নাম বলতে অনীহা প্রকাশ করেন। তবে টেলেকম ইটালিয়া বলেছে, তারা বলিভিয়ার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতার চিন্তাভাবনা করছে।

এদিকে, ‘আনডিয়ান’ গ্যাস উৎপাদন কোম্পানি জাতীয়করণ করার মোরালেস এর উদ্যোগের অংশ হিসাবে ‘পেট্রোবারস’ এবং স্পেনের রেপসোল ‘ওয়াইপিএফ’ এর মতো কোম্পানিগুলো মুনাফা ভাগাভাগির ব্যাপারে বলিভিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

২০০০ সালে ইতালির ‘এডিসন’ এবং ‘বেচেল এন্টারপ্রাইজ হোল্ডিংস’ এর বহুমূল্যের পানি প্রজেক্ট নিয়ে আইসিএসআইডি’র মামলার কারণে বলিভিয়া এই প্যানেল থেকে বেরিয়ে আসার পক্ষপাতি।

আবার ভেনেজুয়েলাও আইসিএসআইডি থেকে বেরিয়ে আসার প্রস্তাব লুফে নিতে পারে। কারণ, গত বছর ভেনেজুয়েলা ইতালির ‘নি’ কোম্পানির ড্যাসিয়ন তেলক্ষেত্র বন্ধ করে দেয়ার পর ওই কোম্পানি ভেনেজুয়েলার কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টায় আছে। আর আইসিএসআইডিও সম্প্রতি এই ক্ষতিপূরণের দাবি বিবেচনায় নিয়েছে।