ইসরায়েলি সেনারা গাজা সীমান্তে ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে
ইসরায়েলি সেনারা শনিবার গাজা উপত্যকা এবং দক্ষিণ ইসরায়েলের মধ্যবর্তী এলাকায় গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ওই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে আরও এক ফিলিস্তিনি।
ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা এ খবর জানান।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র ওই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সীমান্ত প্রাচীরের কাছে বিস্ফোরক স্থাপনের সময় তিন ফিলিস্তিনি জঙ্গিকে গুলি করে হত্যা করে সেনারা।
উদ্ধারকর্মীরা জানান, তারা ফিলিস্তিনি জঙ্গি সংগঠনগুলোর মতো পোষাক পরা ছিল। তবে তারা কোন সংগঠনের সঙ্গে জড়িত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
