আল-কায়েদা হামলা ঠেকালো সৌদিআরব, ১৭২ জঙ্গি আটক
তেল ডিপোসহ সামরিক ঘাঁটিগুলোতে আল-কায়েদা সন্দেহভাজনদের হামলা পরিকল্পনা ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। সেইসঙ্গে আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতিতে প্রশিক্ষণ নেওয়া কয়েকজন বিমান চালকসহ ১৭২ জন সন্দেহভাজন জঙ্গি আটকেরও দাবি করেছে সৌদি সরকার।
রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৭টি সশস্ত্র আল-কায়েদা সেল থেকে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্রসহ মোটা অঙ্কের নগদ রিয়েল উদ্ধার করেছে। অনেকেই এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলো। আবার সৌদিআরবে সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নেয়ার জন্য বিমান ব্যবস্থা পরখ করে দেখতে অনেককে ইতোমধ্যেই অন্য দেশে পাঠানো হয়েছিলো।
বিবৃতিতে আরো বলা হয়, তাদের অন্যতম মূল লক্ষ্য ছিলো সৌদি আরবের ভেতরে-বাইরে সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন তেল ডিপো এবং সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালানো।
উল্লেখ্য, সৌদি আরব বিশ্বের বুহত্তম তেল রপ্তানীকারক দেশ। সন্দেহভাজনরা দলীয় আদর্শে উদ্বুদ্ধ হয়েই এ হামলার পরিকল্পনা করেছিলো। এ আদর্শ বলতে সাধারণত আল-কায়েদার আদর্শকেই বোঝানো হয়ে থাকে।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে বিমান ছিনতাইকারী ১৯ জনের বেশীর ভাগই ছিলোষেওদি নাগরিক। আল-কায়েদার আদর্শে উদ্বুদ্ধ মুসলিম জঙ্গিরা ২০০৩ সাল থেকে মার্কিন মিত্র সৌদি আরবের তেলডিপোসহ বিদেশি ও সরকারি স্থপনাগুলোর ওপর হামলার হুমকি দিয়ে আসছে।
“সৌদি আরবে সন্ত্রাসী তৎপরতা চালাতে যে গ্রুপটি সক্রিয় তা স্পষ্ট।” বলেছেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল তুর্কি। তিনি আরও বলেন, ৭টি সেল থেকে সৌদি পুলিশ ১৭২ জন সন্তেহভাজন জঙ্গিকে আটক করেছে। এদের বেশির ভাগই সৌদি নাগরিক। তবে কয়েকজন বিদেশিও রয়েছে। এরা বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত।
টেলিভিশন চিত্রে ওই জঙ্গিদেরকে মরু অঞ্চলগুলোতে খোঁড়াখুড়ি করতে দেখা গেছে। সেইসঙ্গে বিভিন্ন বিল্ডিংয়ে হানা দিয়ে অস্ত্র ও রিয়াল সংগ্রহ করতেও দেখা গেছে তাদের।
