২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচি

যুক্তরাষ্ট্রে চীনের সাবেক রাষ্ট্রদূতকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করার ঘোষণা দিয়েছে চীন। ৫৬ বছর বয়সী ইয়াং জিয়েচি বর্ষীয়ান কূটনীতিবিদ লি ঝাওজিং এর স্থালাভিষিক্ত হবেন। বর্তমান বিশ্বে চীনের কূটনৈতিক তৎপরতার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এ পরিবর্তন আনা হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

জিয়েচির জন্ম চীনের সাংহাই প্রদেশে। ১৯৮০-৯০ এর দশকে তিনি মার্কিন দূতাবাসে কর্মরত ছিলেন। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্তরাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন জিয়েচি।

যুক্তরাষ্ট্রে জিয়েচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীন বাণিজ্য বিরোধ, সেনাবাহিনীর আধুনিকায়নসহ দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে পশ্চিমা বিশ্বকে মোকাবেলা করার প্রয়াস নেবে বলে মনে করা হচ্ছে।

তবে বেইজিংয়ের আন্তর্জাতিক বিশ্লেষক ইউয়ান তিয়েচেং মনে করেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অতো বেশি বিস্তৃত নয়, বিশেষত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর তুলনায়। নীতি নির্ধারণের চেয়ে পরিকল্পনা বাস্তবায়নেই এ পদের কাজ বেশি।

তার মতে, যুক্তরাষ্ট্রে জিয়েচির অভিজ্ঞতা হয়তো মার্কিনিদের মোকাবেলায় কাজে আসতে পারে। তাছাড়া চীনা আমলাতন্ত্র পরিচালনার অভিজ্ঞতাও তার আছে।

৬৬ বছর বয়সী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লি কে অবসর দেওয়ার কোনো কারণ জানানো হয়নি সিনহুয়ার সংক্ষিপ্ত সংবাদ বিবরণীতে। কাব্যরসিক লিও তার উত্তরসূরীর মতোই যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন।