২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে সন্ত্রাসবিরোধী আইনে ৬ মুসলিম আটক

বিদেশে সন্ত্রাস উস্কে দেয়া এবং সন্ত্রাসীদের জন্য তহবিল সংগ্রহে জড়িত থাকার সন্দেহে লন্ডনের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা মঙ্গলবার ভোরে তল্লাশি চালিয়ে ৬ জন মুসলিমকে গ্রেফতার করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

লন্ডন পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড এর এক মুখপাত্র জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আবু ইজ্জাদিন নামের এক মুসলিম আছে। গত বছর ইজ্জাদিনকে টেলিভিশনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জন রেইডকে বিদ্রুপ করতে দেখা যায়। ২০০০ সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাকে আটক করা হয়েছে।

মুখপাত্র আরও জানান, রাজধানীর উত্তরে লুটন এলাকাসহ লন্ডনের আরো ৫ জায়গায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে সন্ত্রাসের কারণ অনুসন্ধান এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থনৈতিক সমর্থন যোগানোর বিভিন্ন অভিযোগ গভীরভাবে খতিয়ে দেখার পর এই ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।

লন্ডনের এক নিরাপত্ত সূত্র বলেছে, এই গ্রেফতার ঘটনার সঙ্গে ২০০৫ সালের ৭ জুলাইয়ে লন্ডনে বোমা হামলার ঘটনার কোনো সম্পর্ক নেই। লন্ডনের পাতাল রেলে ওই বোমাহামলায় নিহত হয়েছিলো কমপক্ষে ৫২ জন।

গ্রেফতারকৃত আরেকজনের নাম আজেম চৌধুরি। আজেম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল-ঘুরাবার সাবেক নেতা। আজেম জানান, ইজ্জাদিনসহ তারা সবাই মুসলিম সম্প্রদায়ের সদস্য। তারা তাদের বিশ্বাসে অটল। সবাই সরকার ও এর বৈদেশিক নীতির বিরুদ্ধে লড়াই করছে। এ লড়াইয়ে অবৈধ বলে তারা মনে করেন না।