২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ

ইরানের ওপর জাতিসংঘের চেয়েও কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে ইইউ মন্ত্রীরা একটি আইন অনুমোদন করেছেন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় ইইউ এই কড়া পদক্ষেপ নিল। কর্মকর্তারা একথা বলেছেন।

তেহরানের বিতর্কিত পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিয়োজিত ব্যক্তি ও সংগঠনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হবে। পশ্চিমাদের আশঙ্কা, ইরানের এই কর্মসুচির লক্ষ্য পরমাণু অস্ত্র তৈরি করা। ইইউ এর নিষেধাজ্ঞার পূর্ণ বিবরণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, জাতিসংঘ প্রস্তাবনায় চিহ্নিত ব্যক্তিরা ছাড়াও অন্যান্যদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ইইউ কর্মকর্তারা বলেছেন, এই আইন এবং ইইউ দেশগুলোর অভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে নিষেধাজ্ঞার তালিকায় আরো ব্যক্তির নাম যোগ হতে পারে। সম্পত্তি জব্দ রয়েছে এমন ব্যক্তি এবং ইইউ-এ প্রবেশ নিষিদ্ধ হওয়া ব্যক্তিরা এর আওতায় পড়বে।