চীনে বাস খাদে পড়ে ২৪ জনের মৃত্যু
চীনের দক্ষিণাঞ্চলের পার্বত্য অঞ্চলে সোমবার একটি বাস খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। বার্তাসংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
পার্বত্য নগরী চংকিঙের কাছে এ দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান ২২ জন। হাসপাতালে নেওয়ার পর মারা যান দুজন। গুরুতর আহত আরও সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
চংকিঙে গত দশদিনের মধ্যে এটি দ্বিতীয় বড় সড়ক দুর্ঘটনা। গত ১৩ এপ্রিল এক দুর্ঘটনায় সেখানে পাঁচজন নিহত এবং ৩৬ জন আহত হন। গত অক্টোবরে সেখানে একটি বাস খাদে পড়ে ৩০ জন মারা গিয়েছিলেন।
