২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন চীনে উন্নয়ন বিপর্যয় ডেকে আনবে

বিশ্ব উষ্ণায়নকে দেশের উন্নয়নে হুমকি আখ্যা দিয়ে চীন বলেছে, এর প্রভাবে উন্নয়ন বিপর্যয় ঘটবে। বিশ্ব উষ্ণায়নের প্রভাব পর্যালোচনা করে প্রথম প্রকাশিত ‘জাতীয় জলবায়ু পরিবর্তন প্রতিবেদন’-এ চীন এই সতর্কবাণী দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2007, 05:40 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

উষ্ণায়নের ফলে যে পরিবেশ বিপর্যয় ঘটবে তাতে চীনের উন্নয়ন বিঘিœত হবে বলে মন্তব্য করা হয়েছে ৪০০ পৃষ্ঠার এ প্রতিবেদনে। ভয়াবহ ওই পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে এতে বলা হয়েছে, বিশ্বের গড় তাপমাত্রা গ্রীণ হাউস গ্যাস নির্গমণের ফলে ক্রমাগত বাড়তে থাকলে চীনের বিভিন্ন অঞ্চল মরুভূমি হয়ে যাবে, দেখা দেবে খরা কিংবা বন্যা, হিমবাহ গলে সমুদ্রস্তর বেড়ে যাবে। উন্নয়ন বিপর্যয় ঘটবে এভাবেই।

বিশ্বের তাপমাত্রা বাড়তে থাকায় জলবায়ুর পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে এটাই চীনের এ ধরনের প্রথম জাতীয় সমীক্ষা। কয়েক বছরব্যাপী সমীক্ষার পর এ প্রতিদেবন প্রকাশ করল চীন। প্রতিবেদনের একটি অনুলিপি থেকে রয়টার্স জানিয়েছে, পরিবেশ বিপর্যয়ের কারণে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির টেকসই উন্নয়ন পরিকল্পনাও মুখ থুবড়ে পড়তে পারে।

তাছাড়া চীনের কৃষিখাতের মতো অর্থনৈতিক খাতসহ উপকূলীয় অঞ্চলগুলোও বিশ্ব উষ্ণায়নের মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। দ্রুত শিল্পায়নের দেশ চীন এ বছর গ্রীণ হাউস গ্যাস নির্গমণের দিক থেকে যুক্তরাষ্ট্রকেও ছড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে কল-কারখানা থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমণ হ্রাসের জন্য চীনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। পানি ও বায়ু দূষণের কারণে চীনের ১০ শতাংশ কৃষি জমিই দূষিত হয়ে পড়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া রোববার এক রিপোর্টে একথা জানায়।

কিন্তু গ্রীণ হাউস গ্যাস নির্গমণ কিংবা দূষণ রোধে আগেভাগেই কোনো পদক্ষেপ নিতে রাজি নয় চীন। এ ব্যাপারে চীনের যুক্তি, বিশ্ব উষ্ণায়ন বাড়ার মাত্রা নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা থাকায় এখনই গ্রীণহাউস গ্যাস নির্গমণ কমানো শুরু করলে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে,“ অনুমানের ওপর নির্ভর করে গ্রীনহাউস গ্যাস কমানোর ব্যবস্থা গ্রহণ নেওয়া হলে চীনের জ্বালানি ও উৎপাদন শিল্পের ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। ফলে বিশ্ব বাজার এমনকি স্থানীয় বাজারেও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে ব্যর্থ হবে চীনা পণ্য।”

তবে প্রতিবেদনটির অন্যান্য অংশে চীনের পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাবের কথা বলা হয়েছে। এ শতাব্দীর শেষে কিংহাই তিব্বতের হিমবাহ সংকুচিত হয়ে ইয়াংসি নদীর প্রবাহ প্রায় এক তৃতীয়াংশে নেমে আসা, নিম্নাঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বসের মতো ভূতাত্ত্বিক বিপর্যয় বেড়ে যাওয়ার আশংকাও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। উপকূলীয় অঞ্চলের শহরগুলো রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া না হলে পানীয় জলের অভাব এবং শস্য উৎপাদন হ্্রাসের হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে এ প্রতিবেদনে।