২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আতঙ্ক ছড়াতেই নীরিহ লোকজনের ওপর তালেবান হামলা চলছে: অ্যামনেস্টি

আফগানিস্তানে তালেবান জঙ্গিরা আতঙ্ক ছড়িয়ে জনগণকে তাদের কব্জায় আনতেই ইচ্ছে করে নীরিহ লোকজনদের ওপর হামলা করছে। লন্ডন-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার একথা বলেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এ সপ্তায় তালেবান হামলা নিয়ে ২য় রিপোর্টে অ্যামনেস্টি একথা জানালো। এ রিপোর্টে অ্যামনেস্টি তালেবানদের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ এনেছে।

পাশাপশি সংঘাতময় পরিষ্থিতিতে আফগানদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার জন্য অ্যামনেস্টি সব পক্ষকে আহ্বানও জানিয়েছে।

অ্যামনেস্টির গবেষণা শাখার উর্ধ্বতন পরিচালক ক্লডিও কর্ডন বলেছেন, “ আফগান জনগণ যুদ্ধের দুর্ভোগ পোহচ্ছে। ওদিকে তালেবানরা তাদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা করার নীতি নিয়েছে।”