২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন চো

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি করে ৩২ জনকে হত্যা করে অত্মঘাতী হওয়া দক্ষিণ কোরিয়ার ছাত্র চো সেয়াং হুই উন্নত জীবনের আশায়ই পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। ১৫ বছর আগে সামান্য কিছু অর্থকড়ি আর উন্নত জীবনের স্বপ্ন নিয়েই দক্ষিণ কোরিয়া ছেড়ে চো আসেন যুক্তরাষ্ট্রে। চো এর নানা ‘কিম’ দুটো পত্রিকায় সাক্ষাৎকারে একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 09:28 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

দক্ষিণ কোরিয়ার হাঙ্কেয়রে দৈনিকে বৃহস্পতিবার এক সাক্ষাতকারে কিম বলেন, “চো-এর বাবা-মা বলেছিলো, ছেলেমেয়েদের ঠিকভাবে মানুষ করতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছে তারা। কিন্তু তা আর হলো কই।”

শেষ পর্যন্ত চো ৩২ জনকে হত্যার নায়ক হিসাবেই চিহ্নিত হলেন। সিউলের বাইরে কিয়োঙ্গি প্রদেশে বসবাসরত ৮১ বছর বয়স্ক কিম সাক্ষাতকারে কিম আরো বলেন, যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর তার মেয়ে অর্থাৎ, চো-এর মার সঙ্গে তার তেমন যোগাযোগ ছিলো না।

কিম জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে চো-এর বাবা-মা একটি বইয়ের দোকান চালাতেন। সৌদি আরবে চো’এর বাবার কামাই করা অর্থেই এই দোকান দেয়া হয়। আর যুক্তরাষ্ট্রে তাদের ইমিগ্রেশন পাওয়াটাও কঠিন হয়েছিলো। পরে যুক্তরাষ্ট্র থেকে চো’ এর বাবার আত্মীয়-স্বজনদের আমন্ত্রণে তারা সেখানে কাজ নিয়ে চলে যায়।

কিম এর বোন চো সম্পর্কে বলেছেন, “ছোটসময় সে শান্তই ছিলো। দেখতে ছিলো সুন্দর। কিন্তু কথা বলত কম।”

অন্যদিকে, কিম জানান, “চো-এর বোন প্রিন্সটোন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছে। আর চো-এর এই ঘটনায় তার মা মুষড়ে পড়েছে।”