২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট বাসেস্কুকে বরখাস্ত করল রুমানিয়া

রুমানিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট ট্রায়ান বাসেস্কুকে বৃহস্পতিবার বরখাস্ত করেছে। অসাংবিধানিক আচরণের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। পার্লামেন্টের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

তাকে অপসারণের জন্য পার্লামেন্টে আনীত বিলটি ৩২২-১০৮ ভোটে পাস হয়। এ ঘটনার মধ্য দিয়ে ৩০ দিনের মধ্যে তাকে ইমপিচ করার বিষয়টি নিয়ে গণভোট অনুষ্ঠানের পট প্রস্তুত হলো।

বাসেস্কু অবশ্য এ সপ্তায় আগেই বলেছিলেন, তাকে বরখাস্ত করা হলে তিনি পদত্যাগ করবেন। বিরোধী বাম দল পিএসডি’র প্রধান মির্সেয়া জেওয়ানা অভিযোগ করে বলেছেন, বাসেস্কু দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং ঐক্য প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন।