বাগদাদে আকস্মিক সফরে রবার্ট গেটস
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বৃহস্পতিবার বাগদাদে আকস্মিক সফরে গেছেন। ইরাকের রাজনৈতিক নেতাদের সংহতি স্থাপন প্রক্রিয়ায় গতি সঞ্চার করাই তার এ সফরের লক্ষ্য।
ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে বাগদাদে রওনা হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, “ ইরাকে সংহতি গড়ে তোলার প্রচেষ্টায় দ্রুত অগ্রগতিই আমি দেখতে চাই।”
ভয়াবহ কয়েক দফা গাড়ীবোমা হামলায় প্রায় ২০০ ইরাকির প্রণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই গেটস এ সফরে এলেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ইরাকে এটি গেটসের তৃতীয় সফর। তবে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নতুন ইরাক পরিকল্পনার আওতায় অতিরিক্ত ৩০ হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর বাগদাদে এটি গেটসের প্রথম সফর।
