২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী-বিদ্বেষের কারণে এশিয়ায় আর্থিক ক্ষতি বছরে ৮ হাজার কোটি টাকা!

নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ ও নারী বিদ্বেষের কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে বছরে আর্থিক মূল্য দিতে হচ্ছে প্রায় ৮ হাজার কোটি টাকা। বুধবার জাতিসংঘের বার্ষিক সমীক্ষা রিপোর্টে একথা বলা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লিঙ্গ বৈষম্য অনেক কমে আসলেও নারী-পুরুষের ব্যবধান এখনো রয়েই গেছে।

জাতিসংঘের ‘ইকোনোমিক এণ্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিক রিজিওন’ (ইউএনইএসসিএপি) সমীক্ষা রিপোর্টে একথা বলেছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, নারীদের শিক্ষা থেকে বিরত রাখাসহ চাকরিতে বাধা দেয়ার মানসিকতার জন্য চরম আর্থিক মূল্য দিতে হচ্ছে দেশগুলোকে। বিষয়টি কেবলমাত্র মানবাধিকারের পর্যায়ে না থেকে বরং তা সরাসরি একটি দেশের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলছে। অথচ সবক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।

উদাহরণ দিয়ে রিপোর্টে বলা হয়, ভারত কর্মক্ষেত্রে নারী অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে উন্নীত করতে পারলে ভারতের জিডিপি বছরে এক শতাংশেরও বেশী বাড়াবে। সেইসঙ্গে মালয়েশিয়া ও ইন্দেনেশিয়ার মতো মুসলিম প্রধান দেশগুলোও নারী কর্মীর হার বাড়িয়ে আর্থিকভাবে লাভবান হতে পারে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কেবল চীনেই কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা তুলনামূলক বেশী বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তবে এ অঞ্চলের প্রায় বেশির ভাগ দেশেই বিভিন্ন ক্ষেত্রে নারীদের অধিকার আদায় করা অত্যন্ত কঠিন বলে রিপোর্টে মন্তব্য করা হয়। রাজনীতিতে নারী প্রতিনিধিত্বের অভাবই তাদের বঞ্চনার শিকার হওয়ার প্রধান কারণ বলে মনে করে ব্যাংকক ভিত্তিক একটি সংস্থা।

সংস্থাটির মতে, সংসারে এবং সমাজে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ না থাকা এমনকী একেবারে নিজস্ব ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা না থাকায় তারা বঞ্চনার শিকার হচ্ছে। সংস্থাটি জানায়, এ অঞ্চলের মাত্র ৭টি দেশের পার্লামেন্টে ২০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব আছে। আর কেবল নিউজিল্যান্ডে এই হার ২৮ শতাংশ।