২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের ৮০ শতাংশ ঋণ মওকুফ করবে সৌদিআরব

সৌদিআরব ইরাকের ৮০শতাংশ ঋণ মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের কাছে ইরাকের ঋণের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারেরও বেশী। সৌদিআরবের ওই সিদ্ধান্তে ইরাকের এই বিপুল পরিমাণ ঋণের অধিকাংশই মওকুফ হয়ে যাবে। ওয়াশিংটন পোস্ট বুধবার এক রিপোর্টে একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Apr 2007, 03:53 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ইরাক পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসাবে বুশ প্রশাসন ইরাকে ঋণদাতাদের ঋণ মওকুফ করে দেয়ার জন্য চাপ দিচ্ছে। সৌদি আরবের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘ওয়াশিংটন পোস্ট’কে বলেছেন, তার দেশ ইরাকে ৮০ শতাংশ ঋণ মওকুফ করে দেবে। তিনি ঋণের হিসাব করে বলেন, সৌদি আরবের কাছে ইরাকের ১৫ বিলিয়ন থেকে ১৮ বিলিয়ন ডলারের ঋণ আছে।

এদিকে, ইরাকের অর্থমন্ত্রী বায়ান জাবের হিসাব কষে বলেছেন, ঋণের পরিমাণ ১৪০ বিলিয়ন ডলার। এই অর্থের বেশিরভাগই ১৯৮০-১৯৮৮ সালের ইরাক-ইরান যুদ্ধ ব্যয়ের জন্য ধার করা হয়েছিলো। বিশ্ব ব্যাংকের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন সফররত জাবের আরও বলেন, তিনি সৌদি আরবকে ইরাকের সব ঋণ মওকুফ করে দেয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সৌদি আরব তা প্রত্যাখ্যান করে।

জাবের বলেন, এ পর্যন্ত ৫২ টি দেশ ৮০ থেকে ১০০ ভাগ পর্যন্ত ইরাকি ঋণ মওকুফ করেছে।