২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফারণে জাতিসংঘ যান বিধ্বস্ত, নিহত ৫

আফগানিস্তানের কান্দাহারে মঙ্গলবার রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণে একটি জাতিসংঘ যান বিধ্বস্ত হয়ে ড্রাইভারসহ ৪ নেপালি কন্ট্রাকটর নিহত হয়েছেন। পুলিশ এবং জতিসংঘ একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Apr 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে। তালেবান জঙ্গিরা আফগানিস্তানে হামলা জোরদারের ঘোষণা দেয়ার পর বিদেশি সেনা ও তাদের সমর্থকদের ওপর এটিই সর্বশেষ হামলা।

হামলাস্থলের কাছাকাছি এলাকা থেকে প্রাদেশিক পুলিশ প্রধান ইসমাতুল্লাহ আলীজাই রয়টার্সকে বলেন, “আফগানিস্তানের শত্রুরাই ওই বোমা পেতেছে। এতে নিহত হয়েছে এক আফগানসহ ৪ নেপালি।”

কান্দাহারের উপকণ্ঠে প্রধান সড়কের ওপর ওই বিস্ফোরণে জাতিসংঘ যানটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এই এলাকায় সম্প্রতি প্রায়ই তালেবান জঙ্গি হামলা হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, জাতিসংঘ যানটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তায় রিমোট কন্ট্রোল চালিত বোমা পাতা হয়।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, “হামলায় নিহত ৪ নেপালি জাতিসংঘ প্রজেক্টের কাজে নিয়োজিত ছিলেন। গাড়ীর আফগান ড্রাইভার কন্ট্রাক্টর ছিলেন নাকি জাতিসংঘ কর্মচারী ছিলেন তা সঠিক জানা যায়নি।”

এদিকে, জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, “অসামরিক লোকজনদের হামলার লক্ষ্যবস্তু করাটা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন। এর পেছনে যারা জড়িত জাতিসংঘ তাদের কাছ থেকে কৈফিয়ত আদায়ের চেষ্টা চালিয়ে যাবে।”