স্থানীয় নির্বাচনের প্রাক্কালে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ব্লেয়ারের দল
আগামী মাসে অনুষ্ঠিতব্য ব্রিটেনের স্থানীয় নির্বাচনের প্রাক্কালে জনপ্রিয়তায় ধস নেমেছে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্রমিক দলের। তের বছর আগে ব্লেয়ার শ্রমিক দলের নেতা নির্বাচিত হওয়ার পর তার দলের জনপ্রিয়তা এখন সর্বনিু পর্যায়ে। মঙ্গলবার প্রকাশিত একটি পত্রিকার জরিপ সূত্রে এ খবর জানা গেছে।
টাইমস পত্রিকার ‘পপুলাস’ জরিপে দেখা গেছে, ব্লেয়ারের দলের জনপ্রিয়তা রয়েছে ২৯ শতাংশ ব্রিটিশদের মধ্যে। আর বিরোধী রক্ষণশীল দলের জনপ্রিয়তা রয়েছে ৩৭ শতাংশের মধ্যে। তবে উভয় দলই গত মাসের চেয়ে এক শতাংশ হারে জনপ্রিয়তা হারিয়েছে।
পত্রিকাটি জানায়, দুই শতাংশ বেড়ে উদারপন্থী গণতান্ত্রিক দলের জনপ্রিয়তা পৌঁছেছে ২০ শতাংশে। এছাড়া, ১৪ শতাংশ সমর্থন জানিয়েছেন গ্রিনস ও জাতীয়তাবাদীসহ অন্যান্য দলকে।
পত্রিকাটি আরও জানিয়েছে, টাইমস পরিচালিত পপুলাস জরিপে শ্রমিক দলের প্রতি সমর্থন এবারই সর্বনিু পর্যায়ে দেখা গেছে। তবে এ বছরই আইসিএমর একটিসহ তিনটি জরিপে ব্লেয়ারের দলের প্রতি সমর্থন দেখা গেছে ২৯ শতাংশ ব্রিটিশের মধ্যে।
টাইমস সূত্রে জানা গেছে, এর আগে সর্বশেষ ১৯৮৭ সালের এপ্রিলে পরিচালিত আইসিএমএর একটি জরিপে শ্রমিক দলের জনপ্রিয়তার হার কমে পৌঁছেছিল ২৯ শতাংশে।
ধারণা করা হচ্ছে, এ বছরের শেষ দিকে পদত্যাগ করার আগে সর্বশেষ নির্বাচনী পরীক্ষার সম্মুখীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের জন্য সুপাঠ্য হবে না জনমত জরিপের এ ফলাফল।
ইংল্যান্ড ও স্কটল্যান্ডের স্থানীয় পরিষদসহ বিলুপ্ত স্কটিশ পার্লামেন্ট এবং ওয়েলস অ্যাসেমব্লির নির্বাচন হওয়ার কথা ৩ মে।
ব্রিটেনের এক হাজার ৫০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর ১৩ ও ১৫ এপ্রিল জরিপটি চালায় পপুলাস।
