২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ বাহিনী নয়, আরো এইউ সেনা নেবে সুদান

গোলযোগপূর্ণ প্রদেশ দারফুরে স্থিতিশীলতা ফেরানোর জন্য প্রয়োজনে অফ্রিকান ইউনিয়নের (এইউ) আরো সেনা নেবে সুদান। কিন্তু সে জায়গায় কোনোভাবেই জাতিসংঘ বাহিনী নেয়ার আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না তারা। সুদানের পররাষ্ট্রমন্ত্রী লাম আকোল একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Apr 2007, 09:28 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সুদান সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে দারফুরে মানবিক ত্রাণ কাজের প্রয়োজনে হাজার হাজার সেনার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে রাজি হওয়ার জন্য খার্তুমের কর্মকর্তাদের চাপ দিলে লাম আকোল সরকারের অটল অবস্থান

পুনর্ব্যক্ত করে ওই কথা বলেন।

আকোল বলেন, ‘‘ইতপূর্বে খার্তুম আফ্রিকান ইউনিয়নের ৫০০ থেকে ১ হাজার সেনা দারফুরে মোতায়েন করতে রাজি হয়েছিলো। আর এখন তারা সেখানে আরো বেশি (৭ হাজার) এইউ সেনা মোতায়েন করতে রাজি’’।

তিনি আরো বলেন ‘‘ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো কোনো সদস্য দারফুরে বেশি সেনা মোতায়েনের পক্ষপাতি। সেকারণেই আমরা এইইউ সেনা আরো বেশি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি।’’

সুদান তাৎক্ষণিকভাবে ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করবে কিনা এ প্রশ্নের জবাবে আকোল বলেন পেশাগত দিক বিবেচনা করে তা করা হলে এতে আমাদের কোনো আপত্তি নেই।

জাতিসংঘ এর আগে দারফুরে ৩ হাজার সেনা পাঠানোর জন্য সুদানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টা করে আসলেও সুদান বরাবরই তাতে অসহযোগিতা করে এসেছে। তারা জাতিসংঘ বাহিনী মোতায়েনের বিরোধী তবে জাতিসংঘের কাছ থেকে হেলিকপ্টার কিংবা যুদ্ধবিমান নিতে তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পরাষ্ট্রমন্ত্রী আকোল।