গাজায় খ্রিস্টান বইয়ের দোকান ও ইন্টারনেট ক্যাফেতে বোমা হামলা
গাজায় রোববার খ্রিস্টানদের একটি বইয়ের দোকান ও একটি ইন্টারনেট ক্যাফেতে বামা হামলা হয়েছে। তবে ওই বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি। ফিলিস্তিনি পুলিশ এ খবর জানায়।
গাজা উপত্যকায় খ্রিস্টান এলাকায় হামলার ঘটনা বিরল হলেও গত কয়েক মাসে কমপক্ষে ৪০টি ইন্টারনেট ক্যাফে ও ভিডিও ক্যাসেটের দোকানে বোমা হামলার ঘটনা ঘটেছে। আর এসব বোমা হামলার বেশ কয়েকটির দায় স্বীকার করেছে ‘দ্য রাইটেয়াস সোর্ডস অব ইসলাম’ নামের একটি গ্রুপ।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের আগেই এক বিস্ফোরণে গাজার ‘প্রটেস্ট্যান্ট হলি বাইবেল সোসাইটি’র বইয়ের দোকানের জানালা উড়ে যায় এবং আগুন ধরে যায়। আর তাতে পুড়ে যায় বইয়ের শেলফগুলো।
পুলিশ জানিয়েছে, একটি বোমায় ওই বিস্ফোরণ হয়। পুলিশ আরও জানায়, গাজার অন্যত্র অপর এক বোমায় বিধ্বস্ত হয়েছে একটি ইন্টারনেট ক্যাফে।
