পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ১৩
পাকিস্তানে কারাকোরাম সড়ক থেকে শনিবার একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।
পাকিস্তানের উত্তরাঞ্চলে দুর্গম ওই পাহাড়ি পথে চলার সময় বাঁক নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়। বাকী পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
