২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ সালে ১ লাখ ৮৬ হাজার ডলার কর দিয়েছেন বুশ

২০০৬ সালে মোট এক লাখ ৮৬ হাজার ৩৭৮ ডলার আয়কর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ। শুক্রবার এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। এ সময়কালে তার আয় দেখানো হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৯০৬ ডলার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

তবে কর দেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট বুশকে টেক্কা দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। একই বছর ১৬ লাখ ডলার আয়ের বিপরীতে তিনি কর দেন ৪ লাখ ১৩ হাজার ৩২৬ ডলার।

প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় বেতনভাতা বাবদ ২০০৬ সালে জর্জ বুশের আয় হয় ৪ লাখ ডলার। বাকিটা আসে বিভিন্ন ট্রাস্টে বিনিয়োগ থেকে।

তবে এ বছর প্রেসিডেন্ট বুশ অতিরিক্ত ১৯ হাজার ডলার কর আগাম দিয়েছেন। যা আগামী বছর সমন্বয় করে নেওয়া হবে। প্রেসিডেন্ট বুশের আয়ের সঙ্গে ফার্স্টলেডি লরা বুশের আয়ও যুক্ত রয়েছে।

২০০৫ সালে প্রেসিডেন্ট বুশের আয় ছিল ৬ লাখ ১৮ হাজার ৬৯৪ ডলার। আর কর দিয়েছিলেন ১ লাখ ৮৭ হাজার ৭৬৮ ডলার।