২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে দক্ষিণ কোরিয়া

ইরাকে দক্ষিণ কোরীয় সেনাদের অবস্থানের মেয়াদ শেষ হবে এ বছরই। তার আগেই সেনা প্রত্যাহার শুরু করতে চায় দক্ষিণ কোরিয়া। সিউলের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি জুনেই পার্লামেন্টে পাঠাবে তারা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা শুক্রবার একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Apr 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

প্রতিরক্ষামন্ত্রণালয় সূত্র এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেছেন, ইরাক মিশন শেষ করার জন্য একটি প্রস্তাব পার্লামেন্টে পাঠানো হচ্ছে জুন মাসে। পার্লামেন্ট তা অনুমোদনের পর শুরু হবে সেনা ফিরিয়ে আনা।

২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার ইরাক মিশন শুরু হয়। এক পর্যায়ে সেখানে প্রায় ৩,৬০০ দক্ষিণ কোরীয় সেনা মোতায়েন করা হয়। ফলে এই বাহিনী ইরাকে মোতায়েন বিদেশি সেনাদের তৃতীয় বৃহত্তম বাহিনীতে পরিণত হয়। এ বছরের মধ্যে সেখানে সেনা সংখ্যা কমিয়ে ১,২০০ জনে নিয়ে আসতে চায় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পার্টির আইনপ্রণেতারাসহ আরও কয়েকজন আইনপ্রনেতা ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

দক্ষিণ কোরীয় সেনারা মূলত ইরাকের কুর্দি অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির উতৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার পত্রিকা হাঙ্কোয়েরে জানিয়েছে, মালিকির বিশ্বাস, দক্ষিণ কোরিয়া আগামী মাস থেকেই সেনা প্রত্রাহার শুরু করতে পারবে। আর তা শুরু হলে ইরাকি সেনারা তাদের হাত থেকে উত্তরাঞ্চলীয় কুর্দি অঞ্চলের নিরাপত্তা বিধানের ভার তুলে নেবে।