উগান্ডায় বিক্ষোভে পুলিশের গুলি, আহত ২
উগান্ডার কাম্পালায় বৃহস্পতিবার জনতার বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে ২ জন আহত হয়।
‘মাবিরা’ বন কেটে সেখানে আখচাষ করার সরকারি পরিকল্পনার প্রতিবাদে কাম্পালায় শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে বচসার এক পর্যায়ে পুলিশ গুলি চালায় এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে। উগান্ডার পরিবেশ বিষয়ক গ্রুপের প্রধান ফ্র্যাঙ্ক মুরামুজি রয়টার্সকে টেলিফোনে একথা জানান।
মুরামুজি আরো জানান, পুলিশের আচমকা গুলিতে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে গেলে রাস্তায় দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তারা বেঁচে আছে, না মরে গেছে তা জানা যায়নি। তবে তাদেরকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত বছর উগান্ডার প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি মাবিরা বনভূমিতে আখচাষের সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, এই বনভূমি উগান্ডার গুরুত্বপূর্ণ প্রকৃতিক সম্পদ।
