২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শিক্ষিত চীনারা জাপান-বিদ্বেষী নয়

জাপানে শিক্ষিত চীনারা জাপান-বিদ্বেষী হয়-প্রচলিত এই ধারণা জরিপে ভুল প্রমাণিত হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছে এমন চীনা শিক্ষার্থীদের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, শিক্ষার স্থান হিসেবে শীর্ষে রয়েছে জাপান। এরপরই রয়েছে ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, রাশিয়া ও ভারত। চীনের শিক্ষা মন্ত্রণালয় এ জরিপ চালিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের জাপান সফর উপলক্ষ্যে এ জরিপের ফল প্রকাশ করা হয়। ২০০০ সালের পর জিয়াবাও-ই প্রথম জাপান সফর করলেন।

২০০৬ সালের শেষভাগ এবং ২০০৭ সালের প্রথম কয়েকমাস ধরে চীন এই জরিপ চালায়। ৭ টি দেশ থেকে ফিরে আসা ১,৪৭৮ জন শিক্ষার্থীকে ১০ পয়েন্টের মধ্যে তাদের পছন্দের দেশকে নম্বর দিতে বলা হয়। লিখতে বলা হয় সে দেশ সম্পর্কে তাদের অনুভূতির কথা।

ফলাফলে দেখা যায়, যুদ্ধের ইতিহাস নিয়ে চীন-জাপানের বৈরি সম্পর্ক এবং বৈষম্যের কারণে টোকিওয় শিক্ষিত চীনারা জাপান বিদ্বেষী হয়-এ ধারণা ভুল প্রমাণ করে জাপানেরই নাম উঠে আসে শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে। অথচ এতোদিন ধারণা ছিলো, যুক্তরাষ্ট্রে শিক্ষিত চীনারা যুক্তরাষ্ট্রপন্থী হয়। কিন্তু জাপানে শিক্ষিত চীনারা হয় জাপান-বিদ্বেষী।

১০ পয়েন্টের এ মূল্যায়নে জাপান প্রথম, ফ্রান্স দ্বিতীয় এবং কানাডা তৃতীয় অবস্থানে রয়েছে। এরপর রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, রাশিয়া ও ভারতের নাম।

জিয়াবাওয়ের জাপান সফর দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের মোড় ঘুরাবে এবং ২য় বিশ্বযুদ্ধকালে জাপানের নিপীড়ন এবং ৭০ বছর আগের নানজিং গণহত্যার মতো ইস্যুগুলো নিয়ে বৈরিতার অবসান ঘটবে বলেই মনে করা হচ্ছে। ১৯৩৭ সালে নানজিংয়ে জাপানি সেনাদের হাতে প্রায় ৩ লাখ চীনা নাগরিক প্রাণ হারিয়েছিল বলে দাবি করে আসছে চীন।

বিদেশে চীনা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়টিও দ্বিপক্ষীয় সম্পর্কন্নোয়নের একটি ভাল মাধ্যম হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন চীনা শিক্ষা মন্ত্রণালয়ের ‘ বৈদেশিক শিক্ষা বিনিময় প্রকল্পের’ উপ পরিচালক শাও ওয়েই।

ওয়েই বলেন,“ জাতীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে শিক্ষার্থী বিনিময় প্রকল্পটি উভয় পক্ষের জন্যই লাভজনক।” এ ধরনের শিক্ষার্থী বিনিময় প্রকল্প একটি আধুনিকমনষ্ক নতুন প্রজন্ম গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।