২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ৩০

শ্রীলঙ্কার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে তামিল টাইগারদের মর্টার হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে কমপক্ষে ২০ গেরিলাকে হত্যা করেছে। বুধবার সেনাবাহিনীর এক মুখপাত্র এ খবর জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Apr 2007, 03:37 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এদিকে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী নববর্ষ উৎসবগুলোর প্রাক্কালে মঙ্গলবার বাবুনিয়া জেলার ওই সংঘর্ষে টাইগারদের কেউ নিহত হয়নি, দাবি করেছে তারা। একইসঙ্গে টাইগাররা জোর দিয়ে বলেছে, একই এলাকায় পৃথক এক সংঘর্ষে ১০ সরকারি সেনাকে হত্যা করেছে তারা।

শ্রীলঙ্কায় সেনাবাহিনীর সঙ্গে তামিল গেরিলাদের সংঘর্ষের বিষয়টি এখন প্রায় নিত্যদিনকার বিষয়ে পরিণত হয়েছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার সংঘালঘু তামিল সম্প্রদায়ের জন্য দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে আসছে তামিল গেরিলারা।

শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা সংস্থার সংবাদমাধ্যম কেন্দ্রের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল উপালি রাজাপাকসে বলেন, “(উত্তরের) সামনের প্রতিরক্ষা লাইনে মর্টার হামলায় এক সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। আমরা পাল্টা হামলা চালিয়েছে এবং তাদের পরস্পরের মধ্যে যোগাযোগ থেকে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে।”

তামিল টাইগার সেনা মুখপাত্র রাসিয়া ইলানথিরাইয়ান হতাহতের এ খবর প্রত্যাখান করে বলেন, টাইগাররা কমপক্ষে ১০ সরকারি সেনাকে হত্যা করেছে, যারা বাবুনিয়া জেলায় একটি ছোটখাটো হামলা চালিয়েছিল।

সরকারি সেনাদের দেখতে পাওয়া লাশের সংখ্যার উল্লেখ করে ইলানথিরাইয়ান বলেন, “এটা অবশ্যই ১০ জনের মধ্যে হবে এবং আমি নিশ্চিত নই, তবে এটা ১০ জনের বেশি নয়।”

সেনাবাহিনী এবং তামিল টাইগারদের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বৃহস্পতি ও শুক্রবার শ্রীলঙ্কার সংখ্যাগুরু সিংহলি এবং সংখ্যালঘু তামিল উভয় সম্প্রদায় নববর্ষ উদযাপন করবে। নববর্ষের উৎসবগুলো বিঘিœত করতে তামিল টাইগারদের সম্ভাব্য হামলার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।

শ্রীলঙ্কায় দুই দশক ধরে চলা এ সংঘর্ষে প্রাণহানী হয়েছে প্রায় ৬৪ হাজার সেনা, গেরিলা ও বেসামরিক লোকের। আর শুধু গত ১৫ মাসে প্রাণহানী হয়েছে চার হাজারের বেশি জনের।