২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেমন্তের প্রথমেই চীন সফরে যাবেন জাপানি প্রধানমন্ত্রী

দুই দেশের মধ্যকার ‘কৌশলগত ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কে’ নতুন মাত্রা যোগ করতে চীন সফরে যাচ্ছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। হেমন্তের প্রথমেই তিনি চীন সফরে যাবেন বলে জাপান সরকারের সূত্রকে উদ্ধৃত করে বুধবার জানিয়েছে কিয়োদো বার্তাসংস্থা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Apr 2007, 12:59 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এদিকে বুধবার জাপান সফর শুরু করছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। ২০০০ সালের পর এটাই কোনো চীনা প্রধানমন্ত্রীর প্রথম জাপান সফর। সেখানে তিনি আবে ও জাপানি ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যকার সম্পর্কে উষ্ণতার নিদর্শনস্বরূপ জিয়াবাও জাপান সফর করছেন।

জিয়াবাওয়ের সফরের উত্তরে আবে বেইজিং যাওয়ার পরিকল্পনা করছেন। গত বছর সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটা হবে তার দ্বিতীয় চীন সফর।

আবের উত্তরসূরী জুনিচিরো কোইজুমির ইয়াসুকুনি সমাধিসৌধ পরিদর্শন নিয়ে জাপান ও চীনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দায়িত্ব নেওয়ার পর থেকে আবে জাপানের সামরিকীকরণের স্মৃতি মনে করিয়ে দেওয়া এই ঘটনা নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে এগিয়ে আসেন।

চীন সফরকালে দেশটির প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠক করবেন আবে।