২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাদে সাম্প্রতিক সংঘাতে অন্তত ৪০০ নিহত হওয়ার আশঙ্কা: জাতিসংঘ

দিন দশেক আগে প্রতিবেশী সুদানের জাঞ্জাবিদ মিলিশিয়াদের সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাতে চাদের অন্তত ৪০০ ব্যক্তি নিহত হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 06:06 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

৩১ মার্চ পূর্ব চাদের তিয়েরো ও মারেনা গ্রামে হামলা চালায় সুদানের জাঞ্জাবিদ মিলিশিয়ারা। গ্রাম দুটিতে প্রায় আট হাজার মানুষের বাস ছিল। হামলাকারীরা কয়েকশ ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।

সংস্থাটি জানায়, গত সপ্তাহে চাদ কর্তৃপক্ষ বলেছিল ওই সংঘর্ষে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। কিন্তু জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রতিনিধিদের একটি দল রোববার দুর্গম ওই এলাকা পরিদর্শন করে এবং ইউএনএইচসিআরের এক কর্মকর্তার মতে সেখানকার পরিস্থিতি ‘নরকতুল্য’।

সংস্থাটির মুখপাত্র রন রেডমন্ড মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “নিহতের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে এবং দেখা যাচ্ছে, এ সংখ্যা ২০০ থেকে ৪০০ এর মধ্যে। কারণ, এদের অধিকাংশের মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানেই সমাধিস্থ করা হয়েছে। এমনকি, একই গর্তে সমাধিস্থ করা হয়েছে একাধিক ব্যক্তিকে। নিহতের প্রকৃত সংখ্যা আমরা হয়তো কখনই জানতে পারবো না।”

জাতিসংঘের দলটি গ্রামগুলোতে মানুষ ও গবাদিপশুর গলিত মৃতদেহ দেখতে পেয়েছে। বাতাসে ছিল গলিত শবের দুর্গন্ধ।

“অবস্থা দেখে মনে হয়েছে, গ্রামবাসীরা পালানোর সময়ও পাননি। যারা পেরেছেন তারা নিজেদের ঘরবাড়ি, খাবাদদাবার, গবাদিপশু ফেলে যেতে বাধ্য হয়েছেন।

ইউএনএইচসিআরের হিসেব অনুযায়ী, ওই হামলায় আহতের সংখ্যা প্রায় ৮০। তবে মিলিশিয়াদের প্রথমবারের হামলায় আহতদের মধ্যে যারা মৃত্যুবরণ করেন তাদের অধিকাংশই ছিল শিশু ও বৃদ্ধ। এরা পালাতে গিয়ে বিনা চিকিৎসায় এবং পানির অভাবে মৃত্যুবরণ করেন।