২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২০

শ্রীলংকায় মঙ্গলবার বাস-ট্রাক সংঘর্ষে ২০ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 01:02 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

সরকারের একটি সূত্র জানায়, রাজধানী কলম্বোর প্রায় ৮০ কিমি দক্ষিণে গল এলাকায় সকালে বিয়ারবাহী একটি ট্রাক ও যাত্রীবাহী একটি বাসের মধ্যে সংঘর্ষ হওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ২০ জন। আহত হন অন্তত ৪০ জন।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশের পুলিশের উপপরিদর্শক জয়ন্ত গোমেজ জানান, বাস ও ট্রাকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর দুটি বাহনেই আগুন ধরে যায়।

নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।