২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন মার্কিন মহাকাশ পর্যটন

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন মার্কিন মহাকাশ পর্যটন চার্লস সিমোনি। বিশ্বের পঞ্চম এই মহাকাশ পর্যটক সোমবার সেখানে পৌঁছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এর আগে শনিবার মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে সয়ুজ টিএমএ-১০ রকেটে চড়ে বসেন চার্লস। সঙ্গী দুই রুশ মহাকাশচারী হলেন ফিয়োদোর উরচিখিন ও ওলেগ কোতোভ।

নির্দিষ্ট সময়ের এক মিনিট আগে সয়ুজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে নিরাপদেই। সঙ্গে সঙ্গেই সংকেত বেজে ওঠে মস্কোর কাছে ওই মহাকাশ মিশনের নিয়ন্ত্রণকারী কেন্দ্রে।

সিমোনি মহাকাশে থাকবেন ১২ দিন। আর এজন্য তিনি খরচ করেছেন আড়াই কোটি ডলার।