২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় নিষিদ্ধ হতে যাচ্ছে বিশেষ কয়েকটি ওষুধ

বিবমিষা রোগে ব্যবহৃত‘ ট্রিমেথোবেনজামাইড’ উপাদানে তৈরি কয়েকটি ওষুধ নিষিদ্ধ করছে মার্কিন স্বাস্থ্য অধিদপ্তর। কারন এ ওষুধ বিবমিষা বা বমি রোধ করতে যথাযথ কার্যকর কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 06:19 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মার্কিন খাদ্য ও ওষুধ অধিদপ্তর জানায়, আমেরিকায় প্রতি বছর চিকিৎসকরা ব্যবস্থাপত্রে এ ধরনের প্রায় ২০ লক্ষ সাপোজিটরি গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।

টাইগান, টেবামাইড, টি জেন, ট্রিমাজাইড ও ট্রিমেথোবেঞ্জ নামে এ ওষুধ কেবলমাত্র ব্যবস্থাপত্র দেখা সাপেক্ষেই বিক্রি করা হয়। এসব ওষুধের নির্মাতারা হলো বায়োফার্ম, ডিসপেন্সিং সলিউশন, জি অ্যান্ড ডব্লিউ ল্যাবরেটরিজ, প্যাডক ল্যাবরেটরিজ ও পেরিগো।

৯ মে’র মধ্যে উপরোক্ত ওষুধ দেশে বা দেশের বাইরে বাজারজাত না করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে খাদ্য ও ওষুধ অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, এসব ওষুধের বিকল্প হিসেবে বাজারে অধিক কার্যকর ট্যবলেট, ক্যাপসুল এবং ইনজেকশন রয়েছে।

প্যাডক ল্যাবরেটরির বিপনন ও বাজারজাতকরণ শাখার ভাইস প্রেসিডেন্ট অ্যালান স্লাইজেভস্কি বলেন, “নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে সঙ্গে আমরা এ প্রস্তাব মেনে নিয়েছি।”