২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি কিশোরের হাতে দুই ইসরায়েলি পুলিশ ছুরিকাহত

পশ্চিম তীরের হেবরন শহরে রোববার এক ফিলিস্তিনি কিশোর ইসরায়েলি আধাসামরিক সীমান্ত পুলিশের দুই সদস্যকে ছুরিকাহত করেছে। এর পরপরই অপর এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তার গুলিতে সে আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র এ খবর জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 01:57 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মুখপাত্র জানান, “‘পিতৃভূমির নিদর্শন (টম্ব অব দ্য প্যাট্রিয়ার্কস)’ এর কাছের একটি পরিদর্শন পয়েন্টে ১৭ বছর বয়সী ওই কিশোর সীমান্ত পুলিশের দুই সদস্যকে ছুরিকাহত করে। তখন সীমান্ত পুলিশের এক কর্মকর্তা তার দেহের নিচের অংশে গুলি করে।”

তিনি বলেন, সীমান্ত পুলিশের একজন বেশ আহত এবং অপরজন সামান্য আহত হয়েছেন।

মুখপাত্র বলেন, “সন্ত্রাসীকে ইসরায়েলি হাসপাতালে নেওয়া হয়েছে এবং পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানান্তর করা হবে।”

মুসলমান ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত ‘টম্ব অব দ্য প্যাট্রিয়ার্কস’ এ রয়েছে কঠোর ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা। ১৯৯৪ সালে এক ইহুদি বসতি স্থাপনকারী এখানে ২৯ জন মুসলমান প্রার্থনাকারীকে গুলি করে হত্যা করেছিল। আর ঘটনাস্থলেই গণপিটুনিতে নিহত হয়েছিল ওই ইহুদি হামলাকারী।

ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের হেবরন শহরে রয়েছে দেড় লাখ ফিলিস্তিনি। আর শহরের সুরক্ষিত এলাকাগুলোয় রয়েছে প্রায় চারশ ইহুদি বসতি।