২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই-মিয়ানমার সীমান্তে সংঘর্ষে নিহত ১৭

থাই সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাদের সঙ্গে একটি জাতিগত গেরিলা গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। থাই কর্মকর্তা এবং মিয়ানমারপন্থী মিলিশিয়ারা রোববার জানান, সংঘর্ষে শ’ শ’ লোক থাইল্যান্ডে পালিয়ে গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এক থাই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, মিয়ানমারের সেনা ও তার মিত্র মিলিশিয়া ‘দ্য ডেমোক্রাটিক কারেন বুদ্ধিস্ট আর্মি (ডিকেবিএ) রোববার দুই টায় থাই সীমান্তবর্তী কারেন রাজ্যের কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এর তিনটি ঘাঁটিতে অভিযান চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ডিকেবিএ সেনারা মোয়ি নদীতে রকেট নিক্ষেপ করলে কেএনইউ’র কমপক্ষে তিন গেরিলা নিহত হয়। অপরদিকে কেএনইউ’র ভূমিমাইন বিস্ফোরণে ডিকেবিএ’র নয় সেনাও প্রাণ হারায়।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৯ জন আহত হয়।

মোয়ি নদীর থাই পাড় থেকে পর্যবেক্ষণকারী রয়টার্সের একজন সাংবাদিক জানান, কেএনইউ সদস্যরা পালিয়ে গেছে এবং মিয়ানমার ও ডিকেবিএ সেনারা তাদের ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

ডিকেবিএ’র একজন কর্মকর্তা জানান, ৩০০ কারেন গ্রামবাসী থাইল্যান্ডে চলে যেতে হয়েছে তার সূত্রপাত শনিবার। যেদিন রাতে কেএনইউ সেনারা মায়ানমারের সীমান্তবর্তী শহর মায়াবদির একটি চেকপয়েন্টে হামলা চালিয়ে হত্যা করে পাঁচ পুলিশ ও এক সেনাকে।

ডিকেবিএ কর্মকর্তা বলেন, ২০০৩ সালের ডিসেম্বরে মিয়ানমার সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করেছে কেএনইউ। যে চুক্তিতে বলা হয়েছিল, সাময়িক যুদ্ধবিরতিকালে এশিয়া ১ হাইওয়েতে হামলা চালাবে না তারা।

কেএনইউ এবং তার সামরিক শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) ১৯৪৯ সাল থেকে অধিক স্বায়ত্বশাসনের দাবি জানিয়ে আসছে।