২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকির বিমানকে ইরানের আকাশসীমা পেরোনোয় বাধা

এশিয়া সফরে বের হওয়া ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিকে বহনকারী বিমানটিকে শনিবার আকাশসীমা পেরোতে দেয়নি ইরান। মালিকির উপদেষ্টা সাদিব আল রিকাবি রোববার একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2007, 03:10 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

মালিকি শনিবার জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের উদ্দেশ্য রওনা দেন। পরে তার সফরসঙ্গী সদিব আল রিকাবি জানান, ‘‘বিমানটি রাত ৮টা ৩০ মিনিটে ইরানের আকাশসীমায় ঢোকার পর হঠাৎ করেই তেহরানের বিমান কর্তৃপক্ষ পাইলটকে ফিরে যেতে বলে। ইরানের এই বাধার মুখে আমরা দুবাইয়ে যেতে বাধ্য হই। সেখানে তিন ঘন্টারও বেশি সময় পর আমরা নতুন ফ্লাইট পাই’’। টোকিও যাওয়ার আগ মুহূর্তে ব্যাংকক থেকে টেলিফোনে একথা জানান রিকাবি। তিনি বলেন, ‘‘বিমানটিকে কেনো আকাসীমা পেরুতে দেয়া হলো না তা ষ্পষ্ট নয়’’।

মালিকির বিমান আকাশ সীমায় প্রবেশ করবে-এ খবর ইরান কর্তৃপক্ষ আগে থেকে জানত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কোনো ইরাকি কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইরানি কর্মকর্তারাও এ ঘটনায় কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

ইরাকের মার্কিন সমর্থিত সরকার সবসময়ই ইরান ও এর প্রতিবেশী দেশগুলোসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে আসছে। মালিকি অবশ্য ইরাকের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এ পর্যন্ত কখনো ইরান সফর করেননি। তবে ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি গত নভেম্বরে ইরানে রাষ্ট্রীয়

সফর করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরাকে অস্থিতিশীল পরিষ্থিতির জন্য ইরানকে দায়ী করে আসছে এবং জানুয়ারীতে ইরানের রেভল্যুশনারী গার্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে মার্কিন বাহিনী ইরাকে ৫ ইরানিকে আটক করেছে। ইরান বলছে, তারা কূটনীতিক। ইরান তাদের মুক্তিও দাবি করেছে। এ ঘটনার জেরেই ইরান মালিকির কিনা কে বাধা দিয়েছে কিনা তা ষ্পষ্ট নয়। গত সপ্তায় ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর কথায় জানা গেছে, ইরাক সরকার আটক ইরানিদের মুক্তির পক্ষেই কাজ করছে।