২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শিয়া-সুন্নি দাঙ্গা বন্ধে সেনাবাহিনীর গুলিবর্ষণ

গোষ্ঠিগত দাঙ্গা বন্ধ করতে পাকিস্তানের এক প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার থেকে শনিবার গুলিবর্ষণ করেছে সেনাবাহিনী। শুক্রবার সেখানে শিয়া ও সুন্নিদের সংঘর্ষে আটজন নিহত এবং ৪ ৫জন আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Apr 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ধর্মীয় সমাবেশ নিয়ে আফগান সীমান্তের কাছে কুররাম অঞ্চলের পারাচিনার এলাকায় দুই গোষ্ঠির মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন এবং কারফিউ জারি করা হলেও সংঘর্ষ থামেনি। শনিবার থেকে জারি করা কারফিউ অমান্যকারী কাউকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উভয়পক্ষই ভারি অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে ওই অঞ্চলের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা সাহিবজাদা মোহাম্মদ আনিস। তিনি আরও জানান, শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে সকালে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, সংঘাত বন্ধ না হলে আবারও গুলি করা হবে।

১৯৮০ এর দশক থেকে পাকিস্তানের এ গোষ্ঠি দাঙ্গায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ, যদিও গোটা দেশটির অধিকাংশ শিয়া এবং সুন্নিরা শান্তিপূর্ণভাবে বসবাস করেন। পাকিস্তানে মোট জনসংখ্যার ১৬ কোটি যার শতকরা ১৫ ভাগই শিয়া।

পাকিস্তানের অন্যান্য অংশের মতো সাতটি আধা-স্বায়ত্বশাসিত গোষ্ঠি অঞ্চলে সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ হলেও কুররাম এবং পার্শ্ববর্তী ওরাকজাই এলাকায় শিয়াদের সংখ্যাও কম নয়।

সেখানে পসতুন গোষ্ঠির ছেলেরা সাধারণত অস্ত্র বহন করে। কেন্দ্রশাসিত দরিদ্র গোষ্ঠি অঞ্চলের সুন্নি মুসলমানদের মধ্যে তালেবান ও আল কায়দার প্রতি সমর্থন রয়েছে।