২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত হতে ১২টি মহাসড়ক নির্মাণ করবে চীন

২০১০ সালের মধ্যে ১২টি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করছে চীন। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চীনের দূরবর্তী উত্তর পশ্চিমাঞ্চল মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত হবে। স্থানীয় পরিবহন কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বৃহস্পতিবার একথা জানিয়েছে বার্তাসংস্থা সিনহুয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 01:19 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

চীনের বর্ধনশীল অর্থনীতির জন্য প্রয়োজনীয় তেল এবং অন্যান্য শক্তির উৎসগুলোকে লক্ষ্য করে পরিকল্পিত এই মহাসড়কগুলো রাশিয়া, কাজাখাস্তান, তাজিকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে যুক্ত করবে চীনকে।

এদের সবচেয়ে দীর্ঘ মহাসড়কটি হবে এক হাজার ৬৮০ কিলোমিটার যা জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিকে তুরস্কের সঙ্গে যুক্ত করবে ।

তবে প্রকল্পটির জন্য প্রয়োজনীয় অর্থ আসবে কোন উৎস থেকে তা উল্লেখ করা হয়নি। গত বছর অক্টোবরে মন্ত্রী পর্যায়ের আলোচনায় রেল এবং মহাসড়কের যে পরিকল্পনা আলোচিত হয় এটা তারই অংশ কিনা তা এখনও নিশ্চিত নয়।

চীনের উত্তর আর পশ্চিমাঞ্চলে অবস্থিত আটটি দেশের সঙ্গে জিনজিয়াঙের সীমান্ত রয়েছে।