২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্লামেন্টের কাছে শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 11:54 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ জানান, আত্মঘাতী হামলাকারী নিজের গাড়িতে বসেছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে সে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

কাবুলের পুলিশ প্রধান এসমাতুল্লাহ দৌলতজাই রয়টার্সকে বলেন, “বিস্ফোরণে হামলাকারীকে গাড়ি থামাতে বলা পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন।”

চলতি গ্রীষ্মে কাবুলে বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে।

২০০১ সালে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত বছরই ছিল দেশটির জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর যাতে চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

দেশটিতে কর্মরত সেনা কমান্ডার ও বিশেষজ্ঞদের আশঙ্কা, এ বছরটা আরও বেশি রক্তক্ষয়ী হতে পারে।