২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হাসিটা আহমাদিনেজাদই হাসলেন

বিদেশে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পরিচিতি সন্ত্রস্ত পশ্চিমাদের জন্য উদ্বেগজনক মন্তব্য করে সংবাদপত্রের শিরোনাম হওয়া এক ব্যক্তি হিসেবে। তার নাটকীয় মহানুভবতা এবার সংবাদ শিরোনাম হয়েছে। তবে এবার পশ্চিমারা উল্লসিত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2007, 05:02 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বিশ্বের প্রতিটি প্রান্তের টেলিভিশন দর্শকদের চমকে দিয়ে তিনি আটককৃত ১৫ ব্রিটিশ নৌসেনাকে ক্ষমা করে দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়ে এ নিয়ে উদ্ভুত কূটনৈতিক সংকটের অবসান ঘটালেন।

পশ্চিমা নেতৃবৃন্দ এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

মুক্তিপ্রাপ্ত এক ব্রিটিশ সেনার সঙ্গে স্বভাবসুলভ ভঙ্গিতে কৌতুক করে তিনি বলেন, “কেমন আছেন? ..... তো আপনারা বাধ্যতামূলক ছুটি কাটাতে এসেছেন এখানে। ”

তার এই অতি সাধারণ ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে সহজ সম্পর্কই তাকে ২০০৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রপ্রধান হতে সহায়তা করেছিল।

বুধবার বৃষ্টির হুমকি সত্ত্বেও প্রেসিডেন্টের কার্যালয়ের বাগানে তিনি বেসামরিক পোশাক পরিহিত সদ্যমুক্তিপ্রাপ্ত ব্রিটিশ সেনাদের জন্য আন্তরিকভাবে ‘শুভ কামনা’ করেন এবং তাদের সঙ্গে সীমিত বাক্যালাপ করেন।

করমর্দনের সময় মুক্তিপ্রাপ্ত এক সেনা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনি আমাদের ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়ায় আমরা কৃতজ্ঞ। আমি এ জন্য আপনাকে এবং ইরানের নাগরিকদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।”

আটক সেনাদের ভেতরে একমাত্র নারী সেনা ফায়ে তুর্নেকে তিনি বলেন, তিনি আশা করছেন তাকে পেয়ে তার পরিবার এবং সন্তান আনন্দিত হবে।

তবে এই ঘোষণার জন্য কেউই প্রস্তুত ছিল না। নিশ্চিতভাবেই এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং এ ঘোষণা তারই অনুমোদিত।

সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের কূটনৈতিক বক্তব্য বেশ নমনীয় ছিল। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের নাগরিকদের সাবধান করে বলেছিল, তারা যেনো শিগগিরই এ সংকট নিরসনের প্রত্যাশা না করে।

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পরপরই তেহরানে অবস্থিত মার্কিন দুতাবাসের ৫২ কর্মকর্তা ও কর্মচারিদের ৪৪৪ দিনের জন্য আটকে রাখার ঘটনাকে সামনে এনে জর্জ বুশ এর আগে আটক সেনাদের জিম্মি হিসেবে উল্লেখ করেছিলেন।

আহমাদিনেজাদ তার ৯০ মিনিটের ভাষণের প্রথমাংশ ব্যয় করেন পশ্চিমাদের আচরণের তীব্র প্রতিক্রিয়া জানাতে। তার সমালোচনাকারী নিরাপত্তা পরিষদকে তিনি প্রধান পরাশক্তিদের অস্ত্র এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে তাদের ক্ষমতার অপব্যবহারের জন্য অভিযুক্ত করেন।

উপস্থিত সাংবাদিকরা যখন নৌসেনাদের আটকে রাখার বিষয়ে জেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সবাই চমকে দিয়ে আহমাদিনেজাদ সেনাদের মুক্তির ঘোষণা দেন।

তিনি বলেন, “মহানবি মোহাম্মদ (সাঃ) এর প্রভাবে উদ্বুদ্ধ হয়ে ইরান ১৫ নৌসেনাকে ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য উপহার হিসেবে তাদের মুক্তি দেওয়া হলো।”

ফক্স নিউজের এক সাংবাদিক এ ঘোষণার প্রতিক্রিয়ায় আহমাদিনেজাদকে বলেন, “আপনার ঘোষণায় আপনি আমাদের অবাক করে দিয়েছেন। আমরা সবাই নৌসেনাদের বিষয়ে প্রশ্নের প্রস্তুতি নিচ্ছিলাম।”

ইরানের সংবাদমাধ্যমের ভাষ্যমতে, এমনকি আটক সেনারাও এ ঘোষণায় আশ্চর্য হয়েছেন। তারা টেলিভিশনে এ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখছিলেন।

ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, “আটক সেনারা তাদের মুক্তির সংবাদ জানার পর উল্লাসে ফেটে পরে।”

যখন একজন প্রতিবেদক আহমেদিনেজাদকে প্রশ্ন করেন, আপনার কি মনে হয় আটক ব্রিটিশ নাগরিকরা ইরানে থাকার সময় আনন্দিত ছিল, তিনি নিশ্চিতভাবেই বলেন, “হ্যাঁ, তারা আনন্দেই ছিল এখানে, কারণ ইরাকে যুদ্ধ চলছে আর ইরান নিরাপদ রাষ্ট্র।”

অতীতে আহমাদিনেজাদ বিভিন্ন বিষয়ে উত্তপ্ত বিতর্কিত মন্তব্য করেছেন। তার এসব বক্তব্যে অনেকেই আহত হয়েছেন। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানান, ইরানের পরমাণু প্রকল্প বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি পশ্চিমা পরাশক্তিগুলোর সঙ্গে সংঘাত বেশ উপভোগ করেন।

তবে এই সময়ে তিনি পশ্চিমা সামরিক প্রধানদের ধন্যবাদ বেশ উপভোগ করছেন মনে হচ্ছে।