২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিক্রি মেনে নিতে ইউক্রেনের প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টের আহ্বান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুশচেঙ্কো তার প্রতিপক্ষ প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচকে পার্লামেন্টে ভেঙে দেওয়া সংক্রান্ত জারিকৃত ডিক্রি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

প্রেসিডেন্ট জানান, তিনি এ সিদ্ধান্ত বাস্তবায়নে শক্তি প্রয়োগের অনুমোদন দেবেন না।

পার্লামেন্ট ভেঙে দেওয়া সংক্রান্ত প্রেসিডেন্টের ওই নির্দেশ কার্যকর হয় মঙ্গলবার থেকে। প্রেসিডেন্ট আগামী ২৭ মে নির্বাচন অনুষ্ঠানেরও ঘোষণা দেন। প্রধানমন্ত্রী আদালতে প্রেসিডেন্টের ওই নির্দেশ চ্যালেঞ্জ করেছেন।

এরপর দুই প্রতিপক্ষ ইয়ুশচেঙ্কো ও ইয়ানুকোভিচ প্রেসিডেন্টের কার্যালয়ে পরস্পরের মুখোমুখি হন।

ওই বৈঠক সম্পর্কে প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, “দুই নেতা মূলত আগাম নির্বাচনের জন্য জারিকৃত ওই ডিক্রি কঠোরভাবে মেনে চলা নিয়ে আলোচনা করেন। ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তিনি শক্তি প্রয়োগের অনুমতি দেবেন না।”