২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিদেশীদের আঘাত হানতে তালেবান আত্মঘাতী বোমারুরা ছড়িয়ে আছে’

বিদেশী সেনা ও তাদের সহায়তাকারী আফগান পুতুলদের ওপর হামলা চালাতে আফগানিস্তানের সব শহরে হাজার হাজার তালেবান আত্মঘাতী বোমারুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তালেবানদের সামরিক প্রধান মোল্লা দাদুল্লাহ সোমবার একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Apr 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

অজ্ঞাত এলাকা থেকে স্যাটেলাইট টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে তালেবান বাহিনীর সামরিক প্রধান মোল্লা দাদুল্লাহ একথা বলেছেন।

তিনি বলেন, “বিদেশী বাহিনীর সঙ্গে দীর্ঘ মেয়াদী লড়াই করার জন্য পর্যাপ্ত অস্ত্র, মনোবল ও জনবল রয়েছে তালেবান বাহিনীর।”

মোল্লা দাদুল্লাহ বলেন,“আমরা আমাদের মাতৃভূমিকে যুক্তরাষ্ট্রের সেনাদের কবরে পরিণত করব এবং তাদের স্বজনেরা তাদের মৃত দেহের জন্য প্রতীক্ষা করবে। মুসলমানদের শত্রুদের হাত থেকে আফগানিস্তানকে মুক্ত করার জন্যই তালেবানদের এ যুদ্ধ।"

২০০১ সালে তালেবান সমর্থিত সরকার পতনের পর গত বছরই সবচেয়ে সংঘাতময় ছিলো আফগানিস্তান। ইরাকের জঙ্গিদের অনুকরণে আত্মঘাতী হামলার সংখ্যা ২০০৬ সালে নাটকীয় ভাবে বৃদ্ধি পায় । পূর্বাঞ্চলীয় প্রদেশ লাঘমানে রোববার আফগান সেনাবহরে চালানো এমন এক হামলায় শিশু ও ২ সেনাসহ মোট ৯ জন নিহত হয়।

গত বছর সরাসরি সংঘাতে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হওয়া তালেবান বাহিনী বর্তমানে গেরিলা হামলাকে প্রাধান্য দিচ্ছে। তালেবান এবং আল কায়েদা সহ তাদের অন্যান্য ইসলামপন্থী মিত্ররা পাকিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ও পূর্বাঞ্চলে সবচেয়ে সক্রিয় রয়েছে।

এদিকে আফগান সরকার অভিযোগ করে আসছে যে, তালেবানদের নেতা মোল্লা ওমর এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা এখন পাকিস্তানে বসবাস করছে।

পাকিস্তান বিদ্রোহীদের অবৈধ অনুপ্রবেশের ঘটনা স্বীকার করলেও তালেবানদেরকে সহযোগিতা এবং তাদের ভূখন্ডে তালেবান নেতাদের বসবাস করার অভিযোগ অস্বীকার করেছে। দাদুল্লাহ বলেছেন ওমর এবং অন্যান্য তালিবান নেতারা আফগানিস্তানেই অবস্থান করছে।