২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের মাটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে দেবে না রাশিয়া

নিজেদের মাটিতে কোনো ধরনের মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নেই বলে শনিবার জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

এর আগে শুক্রবার রাশিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, রাশিয়া বৈরী দেশের আক্রমণ মোকবেলায় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনায় আগ্রহী।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল কামিনিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে প্রকাশিত তথ্যটি ভুল এবং এ ধরনের ব্যবস্থা নিয়ে রাশিয়ার অবস্থান এখানে প্রতিফলিত হয়নি।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনকে টেলিফোনে চেক রিপাবলিকে একটি রাডার স্থাপনা এবং পোল্যান্ডে একটি ক্ষেপণাস্ত্র স্থাপনা বসানোর পরিকল্পনার ব্যাপারে জানিয়েছেন।

ওয়াশিংটন বলছে, ইরান ও উত্তর কোরিয়ার মতো বৈরী দেশগুলোর হামলা প্রতিরোধের জন্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করবে। অন্যদিকে রাশিয়া এই বক্তব্য প্রত্যাখান করে বলছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ অঞ্চলের নিরাপত্তা বিঘিœত করবে।

এর আগে শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, বৈরী দেশের হুমকি প্রশ্নে রাশিয়ার অবস্থান ওয়াশিংটন জানবে এবং তা রাশিয়াকে নিয়ে একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ওয়াশিংটনকে আগ্রহী করবে।

তিনি বলেন, “উত্তর কোরিয়া বা ইরান থেকে কোনো ধরনের হুমকি থাকলে সেক্ষেত্রে আমাদের দেশের সীমানা ব্যবহারের যুক্তি রয়েছে এবং আমরা কেন তা করতে বাধা দেব?”

তিনি জানান, এক বছর আগে ন্যাটো ও রাশিয়ার একটি যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের একক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনার কারণে এ ব্যাপারে আলোচনা ভেঙে যায়।

তিনি আরও বলেন, বুশ ও পুতিন বুধবার কথা বলেছেন এবং একটি যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে আমরা মার্কিন প্রতিনিধিদের পরিকল্পনার কথা শুনেছি।